• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল খুলনা থেকে চুরি হওয়া নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ যশোরে ব্যবসায়ীকে মারধর করে স্বর্ণের আংটি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৫৫ জনের বিরুদ্ধে মামলা, ১৬ জন আটক যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও দেয়াঝটিকা মিছিল করার অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থিত সংগঠনের ৪১ নেতাকর্মী আটক বে ডিপার্টমেন্টাল স্টোরকে জরিমানা যশোরে হাবিবুরের বাড়িতে ডাকাতি, ৬ জনের বিরুদ্ধে চার্জশিট শার্শায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও ধর্ষণের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় বিএজের নিন্দা ও প্রতিবাদ কেশবপুরে স্বামী-স্ত্রীকে হত্যা, ধানক্ষেতের পাশের গর্তে মিলল মরদেহ

যশোরে চৌগাছায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name / ১৬৩ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :
যশোরের চৌগাছায় বাসচাপায় জাহাঙ্গীর হোসেন (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়নের শিশুতলা এলাকায় চৌগাছা-কোটচাঁদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর হোসেন উপজেলার তাহেরপুর (বর্তমান ঠিকানা চন্দ্রপাড়া) গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর মোটরসাইকেল যোগে (হেলমেটবিহীন) কোটচাঁদপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে পেছন দিক থেকে আসা কোটচাঁদপুরগামী একটি বাস (নম্বর- ঢাকা মেট্রো-ব-১৪-৬৭১৩) তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চৌগাছা থানার উপপরিদর্শক (নিঃ) মহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd