• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে আহত যুবককে ফের মারধরের অভিযোগ তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালনে বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা যশোর সীমান্তে ২১ লাখ ৯০ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর অভয়নগরে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, বিএনপির তিন নেতার বিরুদ্ধে অভিযোগ যশোরের চৌগাছায় ৯০ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে যশোরে গণসমাবেশ জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল খুলনা থেকে চুরি হওয়া নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ যশোরে ব্যবসায়ীকে মারধর করে স্বর্ণের আংটি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৫৫ জনের বিরুদ্ধে মামলা, ১৬ জন আটক

জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোর শহরের বকুলতলা এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে অজ্ঞাত দুর্বৃত্তদের অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখা।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় যশোর শহরের জুলাই স্মৃতি চত্বরে জেলা এনসিপির আহ্বায়ক আলহাজ্ব নুরুজ্জামানের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে দলটির নেতাকর্মী অংশ নেন।
মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা এনসিপির শামীম হোসেন, শরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার বায়েজিদ হুসাইন, তপু ইসলাম, ফাহিম আল ফাত্তাহ, মাওলানা ইব্রাহীম খলিল, কাজী শাকিল, নুরন্নবী আহমেদ, এম এম সোহরাব হোসেন, উম্মে সাদিয়া, শেখ আল আমিন ও রাজিবুল আমিনসহ অন্যান্য নেতাকর্মীরা।
মিছিল শেষে বক্তব্যে জেলা এনসিপির আহ্বায়ক আলহাজ্ব নুরুজ্জামান বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে তাঁরা মনে করেন। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জুলাই যোদ্ধাদের ভীতসন্ত্রস্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার বার্তা দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, যশোর জেলা এনসিপি এ ধরনের আইনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে। ঘটনার পর প্রশাসনের গৃহীত ভূমিকার জন্য তিনি প্রশাসনকে ধন্যবাদ জানান। আওয়ামী লীগকে এ দেশে রাজনীতি করতে হলে প্রথমে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। এ দেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বয়কট করেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd