• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বে ডিপার্টমেন্টাল স্টোরকে জরিমানা যশোরে হাবিবুরের বাড়িতে ডাকাতি, ৬ জনের বিরুদ্ধে চার্জশিট শার্শায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও ধর্ষণের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় বিএজের নিন্দা ও প্রতিবাদ কেশবপুরে স্বামী-স্ত্রীকে হত্যা, ধানক্ষেতের পাশের গর্তে মিলল মরদেহ সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর আচরণের নিন্দা ও প্রতিবাদ ডিইউজের যবিপ্রবিতে এএসডিএস বিভাগের অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন নড়াইলে মারধরে আহত যশোরের যুবকের মৃত্যু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যশোরে যুবলীগের মিছিল যশোর সীমান্তে ২৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

শার্শায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও ধর্ষণের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ঘোষপাড়া গ্রামে এক পিতৃহীন কলেজছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত,শারীরিকভাবে লাঞ্ছিত ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে উক্ত ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা ও পরিবারের নিরাপত্তা চেয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান কাজল রেখা।
লিখিত বক্তব্যে কাজল রেখা অভিযোগ করেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে একটি পক্ষের ইন্ধনে কয়েকজন ব্যক্তি তাঁকে ও তাঁর পরিবারকে গ্রামছাড়া করার চেষ্টা করছে। এর অংশ হিসেবে কলেজে যাওয়া-আসার পথে তাঁকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়া হতো। প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
তিনি অভিযোগ করেন,গত ২৮ অক্টোবর সকালে বাড়ির সামনের রাস্তায় যাওয়ার সময় ইমন হোসেন (২৬) তাঁর ওড়না ছিনিয়ে নেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে। এ সময় বাধা দিলে তাঁকে ধর্ষণ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে কাজল রেখা বলেন,এঘটনায় ইমন হোসেনকে প্রধান অভিযুক্ত করে একই দিন শার্শা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অথচ পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করিনি এমনকি এখনো পর্যন্ত কোন প্রতিকার পাননি বলে তাঁর দাবি। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
কাজল রেখা বলেন,তিনি পড়াশোনা শেষ করে স্বাবলম্বী হতে চান এবং অসহায় মা ও ছোট ভাইয়ের পাশে দাঁড়াতে চান। কিন্তু অব্যাহত হয়রানি ও হুমকির কারণে তাঁর লেখাপড়া ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, পরিবারের নিরাপত্তা এবং নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ প্রসঙ্গে যশোরের শার্শা থানার অফিসার ইনচার্জ শামীমুল হক সাংবাদিকদের বলেন, বিষয়টি তিনি দেখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd