আহ্বান নিউজ:
সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় যশোর শহরের বস্তাপট্টি এলাকার বে ডিপার্টমেন্টাল স্টোরকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১ নভেম্বর) রাতে পরিচালিত অভিযানে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিম বৃন্তে মুশফিক। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সরকারি নির্দেশনা কার্যকর করা এবং নির্ধারিত সময়ের পর দোকানপাট খোলা রাখা বন্ধে শহরের বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।