• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর জেনারেল হাসপাতালে হারানো ব্যাগ ও মোবাইল উদ্ধার, মালিককে ফেরত যশোরে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ যশোরে দুই ঘটনায় আহত ৩, একজনকে হাসপাতালে গিয়েও মারধর যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের সহযোগিতা জোরদারের অঙ্গীকার যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন পিইএসএস যশোরে পাঁচফোড়ন রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা যশোর অভয়নগর থানার ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত ঝিকরগাছায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু যশোর জেনারেল হাসপাতালে রোগীর সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা, টাকা উদ্ধার নারী আটক

আগামীতে দেশ কীভাবে চলবে তা নির্ভর করবে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর : আলী ইমাম মজুমদার

Reporter Name / ১৭৭ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

আহবান ডেস্ক :

 খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, এই দেশটা আগামী পাঁচ বছর কীভাবে চলবে বা পরবর্তীতে কীভাবে চলবে তা নির্ভর করবে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার ওপর।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা দেশের মালিক। কাদের দিয়ে আপনারা দেশ চালাবেন, তা নির্ভর করে আপনাদের ওপর।’

আজ বুধবার কুষ্টিয়ায় কালেক্টর চত্বরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোটারদের উদ্দেশে আলী ইমাম মজুমদার বলেন, ভোটের বিষয়ে আপনাদের কাছে প্রার্থীরা যাচ্ছেন, এটা তাদের অধিকার। আপনারা কাকে ভোট দেবেন, এটা আপনাদের অধিকার। আপনাদের এই অধিকার যাতে কেউ খর্ব না করতে পারে, সেটা নিশ্চিত করবেন নির্বাচন কমিশনের অধীনে থাকা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তিনি বলেন, আপনার ভোট আপনি দেবেন। আপনার যে মার্কায় খুশি সে মার্কায় ভোট দেবেন, কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।

উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের অবদান অনিস্বীকার্য। প্রচলিত ধারার বাহিরে গিয়ে দেশকে নতুনভাবে পরিচালনার স্বপ্নই  ছিল জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা। সেই আলোকে দেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ সমন্বয় করে প্রণীত হয়েছে জুলাই জাতীয় সনদ ২০২৫। এ সনদে সকল রাজনৈতিক দল স্বাক্ষর করেছে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনের সভাপতিতে সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, জেলা তথ্য অফিসার এবং জেলা নির্বাচন অফিসার বক্তব্য রাখেন।

 

 

 

 

 

সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd