• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর জেনারেল হাসপাতালে হারানো ব্যাগ ও মোবাইল উদ্ধার, মালিককে ফেরত যশোরে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ যশোরে দুই ঘটনায় আহত ৩, একজনকে হাসপাতালে গিয়েও মারধর যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের সহযোগিতা জোরদারের অঙ্গীকার যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন পিইএসএস যশোরে পাঁচফোড়ন রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা যশোর অভয়নগর থানার ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত ঝিকরগাছায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু যশোর জেনারেল হাসপাতালে রোগীর সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা, টাকা উদ্ধার নারী আটক

যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল, সরকারবিরোধী স্লোগান এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ও সকালে পুলিশের বিভিন্ন ইউনিটের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে সোপর্দ করে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহরের বেলতলা এলাকার শহিদুল গাজী (৪৭), বাহাদুরপুরের গাজী মাসুদ (৩২), ঝুমঝুমপুরের মামুন রানা (৫০), বড় মেঘলার জিয়াউর রহমান (৪০), বানিয়ারগাতির জামাল হোসেন (৫৫), হামিদপুরের ইলিয়াস হোসেন (৫৫) এবং নতুন উপশহরের আবুল এহসান সুজন (৪৯)।
পুলিশের আদালতে পাঠানো প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর ভোরে শহরের লালদীঘিরপাড় মাইকপট্টি মোড়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২০০ থেকে ২২০ জন নেতাকর্মী মিছিল ও সরকারবিরোধী স্লোগান দেন। এতে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি হয় বলে অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশগ্রহণকারীরা পালিয়ে যান।
পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। তদন্তের স্বার্থে গ্রেপ্তার ব্যক্তিদের কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd