• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর জেনারেল হাসপাতালে হারানো ব্যাগ ও মোবাইল উদ্ধার, মালিককে ফেরত যশোরে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ যশোরে দুই ঘটনায় আহত ৩, একজনকে হাসপাতালে গিয়েও মারধর যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের সহযোগিতা জোরদারের অঙ্গীকার যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন পিইএসএস যশোরে পাঁচফোড়ন রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা যশোর অভয়নগর থানার ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত ঝিকরগাছায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু যশোর জেনারেল হাসপাতালে রোগীর সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা, টাকা উদ্ধার নারী আটক

যশোরে পাঁচফোড়ন রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোরের পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, মশা-মাছির উপদ্রব, অপরিচ্ছন্নতা ও একই ফ্রিজে রান্না করা খাবার এবং কাঁচা মাংস সংরক্ষণের প্রমাণ পেয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সুমনা পালের নেতৃত্বে শহরের এমকে রোডে রেস্টুরেন্ট এবং বিমান অফিস রোডে এর রান্নাঘরে অভিযান চালানো হয়। এ সময় পুরোনো মাংস সংরক্ষণ এবং স্বাস্থ্য, স্যানিটারি ও ফায়ার সার্ভিসের সনদ দেখাতে না পারার বিষয়টিও ধরা পড়ে।
এ ছাড়া দড়াটানার নিউ ভৈরব হোটেল ও জনি হোটেলে অভিযান চালিয়ে গুরুতর অনিয়ম না পাওয়ায় প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয়। অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd