
আহ্বান নিউজ:
যশোর জেনারেল হাসপাতালের ব্লাড ব্যাংকের পাশের ওয়াশরুমের ছাদ থেকে হারিয়ে যাওয়া ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করে মালিকের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে ব্যাগের ভেতরে থাকা মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল উদ্ধার করে।
যশোর হাসপাতালে দায়িত্বে থাকা অনেক সদস্য জুয়েল রানা জানান, ব্যাগের মালিক ফরিদা (৪৫)। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার বেতালপাড়া গ্রামের মৃত গফফার মণ্ডলের স্ত্রী। গত ২ নভেম্বর দুপুরে যশোর জেনারেল হাসপাতালে তাঁর ব্যাগ ও মোবাইল ফোন হারিয়ে যায়। পরে পরিবারের সদস্যদের খবর দিয়ে উদ্ধার করা ব্যাগ ও মোবাইল তাঁদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।