• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর জেনারেল হাসপাতালে হারানো ব্যাগ ও মোবাইল উদ্ধার, মালিককে ফেরত যশোরে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ যশোরে দুই ঘটনায় আহত ৩, একজনকে হাসপাতালে গিয়েও মারধর যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের সহযোগিতা জোরদারের অঙ্গীকার যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন পিইএসএস যশোরে পাঁচফোড়ন রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা যশোর অভয়নগর থানার ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত ঝিকরগাছায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু যশোর জেনারেল হাসপাতালে রোগীর সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা, টাকা উদ্ধার নারী আটক

সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের সহযোগিতা জোরদারের অঙ্গীকার

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:
 বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ এবং চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আঞ্চলিক পর্যায়ের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ অঙ্গীকার করা হয়।
বৈঠকে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএমএস, বিজিওএম, পিএসসি। অন্যদিকে সাত সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল শ্রী দলজিত সিং, আইপিএস।
বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং সীমান্ত ব্যবস্থাপনায় দুই বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ ও গঠনমূলক মতবিনিময় করেন প্রতিনিধিরা।
এ সময় উভয় পক্ষ সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠকে আলোচনা ও গৃহীত সিদ্ধান্ত সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকটি মঙ্গলবার বেলা ১টা ৩০ মিনিটে সফলভাবে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd