• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর জেনারেল হাসপাতালে হারানো ব্যাগ ও মোবাইল উদ্ধার, মালিককে ফেরত যশোরে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ যশোরে দুই ঘটনায় আহত ৩, একজনকে হাসপাতালে গিয়েও মারধর যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের সহযোগিতা জোরদারের অঙ্গীকার যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন পিইএসএস যশোরে পাঁচফোড়ন রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা যশোর অভয়নগর থানার ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত ঝিকরগাছায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু যশোর জেনারেল হাসপাতালে রোগীর সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা, টাকা উদ্ধার নারী আটক

জুলাই সনদ বাস্তবায়ন বাংলাদেশকে বদলে দেবে: আদিলুর রহমান খান

Reporter Name / ১৭২ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

আহবান ডেস্ক :
 গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, গণভোট বাংলাদেশের দিক নির্দেশনা তৈরি করে দেবে। কেমন বাংলাদেশ চাই আমরা। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য এই  গণভোট। গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন হলে, তা বাংলাদেশকে বদলে দেবে।

আজ বৃহস্পতিবার লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দেশে যেন আর আয়নাঘর তৈরি না হয়, গুম-খুন না হয়, এজন্য এই গণভোট। নতুন বাংলাদেশের পক্ষে, জুলাই সনদের পক্ষে, গণমানুষের মুক্তির পক্ষে সবার অঙ্গীকার রক্ষায় তিনি ১২ তারিখের গণভোটে হ্যাঁ ব্যালটে ভোট দেবার আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ ১৫ বছর আগ্রাসনের অধীন ছিল। দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতো না। ওই সময় চিন্তারও স্বাধীনতা ছিল না। বাংলাদেশের মানুষ কোনো আগ্রাসনের কাছে মাথা নত করবে না। আমরা সেই কারণে জুলাই সনদের পক্ষে গণমানুষের সমর্থন চাচ্ছি। যাতে বাংলাদেশ বদলে যায়।

উপদেষ্টা বলেন, ১৪ শত তরুণ প্রাণের বিনিময়ে যে বাংলাদেশ আবার মুক্ত হয়েছিল সেই বাংলাদেশে অভ্যুত্থানের পক্ষে সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে হয়ে জুলাইকে, জুলাইয়ের চিন্তাকে, প্রতিষ্ঠিত করার জন্য যে সনদ তৈরি করেছে সেই সনদের ব্যাপারে বাংলাদেশের জনগণের সম্মতির জন্য এই গণভোট।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরজানা ববি মিতুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি  হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার ও শ্রীনগর সাকের্লের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান।

 

 

 

 

 

 

সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd