• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর জেনারেল হাসপাতালে হারানো ব্যাগ ও মোবাইল উদ্ধার, মালিককে ফেরত যশোরে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ যশোরে দুই ঘটনায় আহত ৩, একজনকে হাসপাতালে গিয়েও মারধর যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের সহযোগিতা জোরদারের অঙ্গীকার যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন পিইএসএস যশোরে পাঁচফোড়ন রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা যশোর অভয়নগর থানার ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত ঝিকরগাছায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু যশোর জেনারেল হাসপাতালে রোগীর সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা, টাকা উদ্ধার নারী আটক

প্রেসক্লাব যশোর পরিদর্শনে ইউনেস্কোর কান্ট্রি হেড সুসান ভিজ

Reporter Name / ১৮৩ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

আহবান নিউজ :

ইউনেস্কো বাংলাদেশ কান্ট্রি হেড সুসান ভিজ ঐতিহ্যবাহী  প্রেসক্লাব যশোর পরিদর্শন করেছেন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি ক্লাব প্রাঙ্গণে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরিদর্শনকালে তিনি ক্লাবের সাংবাদিকদের সাথে এক সৌজন্য ও মতবিনিময় সভায় মিলিত হন।

মতবিনিময় সভার শুরুতে প্রেসক্লাব যশোরের নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভিজকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানসহ ক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা।

সভায় সাংবাদিকরা যশোরের স্থানীয় সাংবাদিকতার গৌরবোজ্জ্বল ইতিহাস ও সমৃদ্ধ ঐতিহ্য সুসান ভিজের সামনে তুলে ধরেন। বিশেষ করে দেশের অন্যতম প্রাচীন এই প্রেসক্লাবের ভূমিকা, মহান মুক্তিযুদ্ধে স্থানীয় সাংবাদিকদের বীরত্বপূর্ণ অবদান এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি প্রসারে এই প্রতিষ্ঠানের ঐতিহাসিক কর্মকাণ্ড সম্পর্কে তাকে বিস্তারিত অবহিত করা হয়।

ইউনেস্কোর কান্ট্রি হেড সুসান ভিজ যশোর প্রেসক্লাবের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ বিনির্মাণে এ প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলার প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd