• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর আচরণের নিন্দা ও প্রতিবাদ ডিইউজের বাঘারপাড়ায় পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার হাতে কাগজ রেখে ছবি আঁকলেন ৬৪ অভিভাবক ও শিক্ষার্থী বিটিএইচর আর্ট ডে’র গ্যালারিজুড়ে সাড়ে চার শতাধিক রঙিন ছবি যশোরে জাতীয় যুব দিবস উদযাপন যশোরে জেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত সরকারি উন্নয়ন কার্যক্রমে এনজিওগুলোর সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ তৃণমূল জাগপা’র পক্ষ থেকে অভিনন্দন টিনা কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চান নাফিস হাসান দেশের সেবা করতে চায় আনিকা অর্থনীতিবিদ হতে চায় যশোর সীমান্তে ২৮ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক

যশোর ডেঙ্গু প্রতিরোধে যশোরে বিএনপির লিফলেট বিতরণ

Reporter Name / ২৫ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

আহবান নিউজ :
 ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যশোরে ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার নগরীর ৬ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। লিফলেটে ডেঙ্গুর বিস্তার, এডিস মশার বংশবৃদ্ধি রোধ এবং মশারি ব্যবহারের বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
কর্মসূচিতে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। এজন্য বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়াসহ এডিস মশার বংশবৃদ্ধি রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd