• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নড়াইলে মারধরে আহত যশোরের যুবকের মৃত্যু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যশোরে যুবলীগের মিছিল যশোর সীমান্তে ২৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ বাঘারপাড়ায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৪ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন গ্রেপ্তার বাঘারপাড়া কলেজের মেহগনি গাছের ডাল কাটা হয়েছে বিধি মেনেই খেলার মাঠে ফুটবলসহ অন্যান্য খেলার পরিবেশ তৈরির জন্য ডাল কর্তনের সিদ্ধান্ত:  অধ্যক্ষ বাঘারপাড়ায় পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার হাতে কাগজ রেখে ছবি আঁকলেন ৬৪ অভিভাবক ও শিক্ষার্থী বিটিএইচর আর্ট ডে’র গ্যালারিজুড়ে সাড়ে চার শতাধিক রঙিন ছবি যশোরে জাতীয় যুব দিবস উদযাপন যশোরে জেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত সরকারি উন্নয়ন কার্যক্রমে এনজিওগুলোর সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ তৃণমূল জাগপা’র পক্ষ থেকে অভিনন্দন

হাতে কাগজ রেখে ছবি আঁকলেন ৬৪ অভিভাবক ও শিক্ষার্থী বিটিএইচর আর্ট ডে’র গ্যালারিজুড়ে সাড়ে চার শতাধিক রঙিন ছবি

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:

হাতে ধরে রাখা কাগজে পেন্সিলের নিখুঁত আঁচড়। নেই চেয়ার, টেবিল কিংবা ইজেল। দাঁড়িয়ে নিজের হাতের ওপর কাগজ রেখে ছবি আঁকছেন শিশু ও অভিভাবকেরা। ব্যতিক্রমী এই আয়োজন ঘিরে শিশুদের সৃজনশীলতা আর রঙের মুগ্ধতায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো স্কুল প্রাঙ্গণ।
রোববার সকালে যশোর শহরের লালদিঘির পাড়ে ব্রাদার টিটোস (বিটিএইচ) হোম স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ‘বিটিএইচ আর্ট ডে ২০২৬’। এ উপলক্ষে স্কুলের দেয়াল ও সীমানাপ্রাচীরজুড়ে গড়ে তোলা হয় এক ব্যতিক্রমী আর্ট গ্যালারি। সেখানে দিনভর প্রদর্শিত হয় শিশুদের আঁকা সাড়ে চার শতাধিক ছবি।
প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল অভিভাবক এবং স্কুলের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘হাতে রেখে আঁকো’ প্রতিযোগিতা। এতে প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি পেনসিল ও এ-ফোর সাইজের কাগজ দেওয়া হয়। শর্ত ছিল, দাঁড়িয়ে নিজের হাতের ওপর কাগজ রেখে ছবি আঁকতে হবে। ব্যতিক্রমী এ প্রতিযোগিতায় অংশ নেন ৬৪ জন অভিভাবক ও শিক্ষার্থী। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
আয়োজক সূত্র জানায়, প্রদর্শনীতে চারটি বিভাগে ছবি স্থান পেয়েছে। বিভাগগুলো হলো—থ্রিডি আর্ট, ক্যালিগ্রাফি, বিউটিফুল হ্যান্ডরাইটিং উইথ ইলাস্ট্রেশন এবং জেনারেল ড্রয়িং। প্রতিটি ছবির সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। ছবি বিক্রির অর্থের ৩০ শতাংশ ব্যয় করা হবে সমাজসেবামূলক কাজে।
স্কুলের অধ্যক্ষ আলী আযম টিটো বলেন, ছবি বিক্রির অর্থের ৭০ শতাংশ পাবেন ছবির নির্মাতা শিশু। বাকি ৩০ শতাংশ বিটিএইচ স্কুলের শিক্ষার্থীদের মাধ্যমে সমাজ ও ব্যক্তির প্রয়োজনে ব্যয় করা হবে। এর মাধ্যমে শিশুরা ছোটবেলা থেকেই নিজের কাজের মূল্যায়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা পাবে। শিশুদের সৃজনশীলতার বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি ও সমাজের প্রতি দায়বদ্ধতা তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
প্রদর্শনীতে শিশুদের কাজের প্রতি উৎসাহ জোগাতে প্রত্যেক অংশগ্রহণকারীকে শিল্পচর্চার প্রয়োজনীয় সরঞ্জামসমৃদ্ধ একটি চটের ব্যাগ উপহার দেওয়া হয়।
দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নূর ইসলাম এবং বিশেষ অতিথি কবি ও সাহিত্যিক মামুন আজাদ প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন। এ ছাড়া প্রদর্শনীর জন্য ছবি জমা দেওয়া শিশুদেরও পুরস্কৃত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd