• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে আহত যুবককে ফের মারধরের অভিযোগ তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালনে বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা যশোর সীমান্তে ২১ লাখ ৯০ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর অভয়নগরে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, বিএনপির তিন নেতার বিরুদ্ধে অভিযোগ যশোরের চৌগাছায় ৯০ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে যশোরে গণসমাবেশ জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল খুলনা থেকে চুরি হওয়া নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ যশোরে ব্যবসায়ীকে মারধর করে স্বর্ণের আংটি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৫৫ জনের বিরুদ্ধে মামলা, ১৬ জন আটক

বাঘারপাড়ায় পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোরের বাঘারপাড়ায় একটি বসতবাড়ির গোয়ালঘরের পেছনে পেঁপে গাছের গোড়া থেকে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার ২ নম্বর বন্দবিলা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের ইউসুফ আলী (৫৫) নামে এক ব্যক্তির বাড়ি থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাড়ির সামনে পূর্ব পাশে গোয়ালঘরের পেছনে পেঁপে গাছের গোড়ায় দুটি বোমা রাখা থাকার খবর পাওয়া যায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। এ সময় একটি পেস্ট রঙের শপিং ব্যাগের মধ্যে জর্দার কৌটার মোড়কে তৈরি বড় আকারের দুটি ককটেলসদৃশ বস্তু দেখতে পায়।
পরে নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ঘিরে রাখা হয় এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে গভীর রাত ও ইউনিটটি দূরে থাকায় তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় করা সম্ভব হয়নি। পরে সাক্ষীদের উপস্থিতিতে বস্তু দুটি জব্দ করে বালতির পানিতে ডুবিয়ে নিরাপদে খাজুরা পুলিশ ক্যাম্পে সংরক্ষণ করা হয়েছে।
এ ঘটনায় কাউকে আটক বা শনাক্ত করা যায়নি। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd