• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাঘারপাড়ায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৪ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন গ্রেপ্তার বাঘারপাড়া কলেজের মেহগনি গাছের ডাল কাটা হয়েছে বিধি মেনেই খেলার মাঠে ফুটবলসহ অন্যান্য খেলার পরিবেশ তৈরির জন্য ডাল কর্তনের সিদ্ধান্ত:  অধ্যক্ষ বাঘারপাড়ায় পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার হাতে কাগজ রেখে ছবি আঁকলেন ৬৪ অভিভাবক ও শিক্ষার্থী বিটিএইচর আর্ট ডে’র গ্যালারিজুড়ে সাড়ে চার শতাধিক রঙিন ছবি যশোরে জাতীয় যুব দিবস উদযাপন যশোরে জেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত সরকারি উন্নয়ন কার্যক্রমে এনজিওগুলোর সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ তৃণমূল জাগপা’র পক্ষ থেকে অভিনন্দন টিনা কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চান নাফিস হাসান দেশের সেবা করতে চায় আনিকা অর্থনীতিবিদ হতে চায়

যশোরে জেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত সরকারি উন্নয়ন কার্যক্রমে এনজিওগুলোর সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোরে জেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আশেক হাসান।
সভা সঞ্চালনা করেন সহকারী কমিশনার (সাধারণ শাখা) সালাউদ্দিন। শুরুতে যশোর জেলায় কর্মরত বিভিন্ন এনজিওর কার্যক্রম ও সার্বিক তথ্য উপস্থাপন করেন জেলা এনজিও সমন্বয়কারী শেখ রাকিবুল ইসলাম নয়ন।
পরে ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন পর্বে নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম ও অভিজ্ঞতা তুলে ধরেন নেটিভ ইভানজেলিক্যাল সিস্টারস ট্রাস্টের (নেস্ট) নির্বাহী পরিচালক ঈশান বিশ্বাস।
সভায় উন্মুক্ত আলোচনায় জেলার বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা তাঁদের মতামত, অভিজ্ঞতা ও প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় সরকারি উন্নয়ন কার্যক্রমের সঙ্গে এনজিওগুলোর চলমান কার্যক্রমের সমন্বয় ও সামঞ্জস্য নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। জেলা ও জাতীয় পর্যায়ে সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত কার্যক্রম বাস্তবায়নে এনজিওগুলোর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলা এনজিও সমন্বয় সেলের পক্ষ থেকে সহকারী কমিশনার সালাউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ ছাড়া সোসাইটির নির্বাহী পরিচালক মোছাম্মৎ মনোয়ারা বেগম যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করায় যশোর জেলার এনজিও প্রতিনিধিদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সভায় সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে যশোর জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd