প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৬, ১০:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৯:০৯ পূর্বাহ্ণ
যশোর ডেঙ্গু প্রতিরোধে যশোরে বিএনপির লিফলেট বিতরণ

আহবান নিউজ :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যশোরে ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার নগরীর ৬ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। লিফলেটে ডেঙ্গুর বিস্তার, এডিস মশার বংশবৃদ্ধি রোধ এবং মশারি ব্যবহারের বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
কর্মসূচিতে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। এজন্য বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়াসহ এডিস মশার বংশবৃদ্ধি রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫