আহ্বান নিউজ:
শার্শার আকিজ কলেজিয়েট স্কুলের বিজ্ঞান বিভাগে এইচএসসি জিপিএ ৫ পেয়েছে তৌহিদা আহম্মেদ টিনা। তার পিতা আহম্মদ আলী ও মাতা রেবেকা টপি শিক্ষকতা করেন।
সে এসএসসিতেও জিপিএ ৫ পেয়েছিল। তার ভালো ফলাফলের জন্য শিক্ষক ও পিতা-মাতার অবদান বেশি। টিনা ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়।
সে সবার দোয়া প্রার্থী।