
আহ্বান নিউজ:
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ২৮ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩১ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
আটক পণ্যের মধ্যে রয়েছে ২০৫টি ভারতীয় শাড়ি, ১০৬টি কম্বল, ৯১টি চাদর, ১০ প্যাকেট ফুসকা, ৬ কেজি ৫০০ গ্রাম কিসমিস, ৬২০টি চকলেট এবং ৭৯৮টি কসমেটিকস সামগ্রী।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদক ও চোরাচালানি পণ্যসহ পাচারকারী চক্রের সদস্যদের আটকে বিজিবির বিশেষ পরিকল্পনায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।