• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর জেনারেল হাসপাতালে হারানো ব্যাগ ও মোবাইল উদ্ধার, মালিককে ফেরত যশোরে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ যশোরে দুই ঘটনায় আহত ৩, একজনকে হাসপাতালে গিয়েও মারধর যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের সহযোগিতা জোরদারের অঙ্গীকার যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন পিইএসএস যশোরে পাঁচফোড়ন রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা যশোর অভয়নগর থানার ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত ঝিকরগাছায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু যশোর জেনারেল হাসপাতালে রোগীর সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা, টাকা উদ্ধার নারী আটক

যশোরে চৌগাছায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name / ১৬৬ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :
যশোরের চৌগাছায় বাসচাপায় জাহাঙ্গীর হোসেন (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়নের শিশুতলা এলাকায় চৌগাছা-কোটচাঁদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর হোসেন উপজেলার তাহেরপুর (বর্তমান ঠিকানা চন্দ্রপাড়া) গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর মোটরসাইকেল যোগে (হেলমেটবিহীন) কোটচাঁদপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে পেছন দিক থেকে আসা কোটচাঁদপুরগামী একটি বাস (নম্বর- ঢাকা মেট্রো-ব-১৪-৬৭১৩) তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চৌগাছা থানার উপপরিদর্শক (নিঃ) মহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd