• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘৮ কোটি মিশরীয় থাকতে ভারতীয় নারীকে বিয়ে করলোকেন’ নির্বাচনে ক্ষুব্ধ ট্রাম্প পরাজয়ের প্রতিশোধ নিতে বিশ্বকে নতুন সংকটে ফেলতে পারেন যশোরে ১০২ বছর বয়সে আব্দুল গনি ফকিরের ইন্তেকাল শার্শার বাগআঁচড়ায় তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একটিতে তালা, অন্যটিকে লাখ টাকা জরিমানা চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ‘আশ্বাস’ প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত ইকবাল সোবহান চৌধুরীকে আটকের নিন্দা ও উদ্বেগ জেইউজের যশোরে শামীম শেখের মৃত্যুতে তৃণমূল জাগপার শোক প্রকাশ যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোর পূর্বশত্রুতার জেরে যুবককে আটকে রেখে পিটিয়ে জখম

যশোরে আরও ৫০ পরিবার পেল আল মামুন ফাউন্ডেশনের ঈদ উপহার 

Reporter Name / ১৪৫ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

আহবান নিউজ২৪ :
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যশোর শহরের অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে আল মামুন ফাউন্ডেশন। সোমবার যশোর শহরের ৪ নম্বর ওয়ার্ডের ৫০টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শহরের ঘোষপাড়া বাইতুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আল মামুন শাওন, নগর বিএনপির সহ-সভাপতি আকবর হোসেন খোকন, ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন মদন এবং সাধারণ সম্পাদক তাসলিমুর বারি।
বক্তারা বলেন, আল মামুন ফাউন্ডেশন ২০২২ সাল থেকে যশোরের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাদের স্বাবলম্বী করতে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। সমাজের সুখে-দুঃখে একে অপরের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব শাকির আহমেদ শুভ্র এবং সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক তানভীর হায়দার তমাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিলন, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিয়াজ মাহমুদ শিশির, আল মামুন ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক পাপ্পু জামান, সদস্য রুবেল তরফদারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা।
উল্লেখ্য, এর আগে রোববার যশোর শহরের ৩ নম্বর ওয়ার্ডে ৫১টি পরিবারের মাঝেও ঈদ সামগ্রী বিতরণ করে আল মামুন ফাউন্ডেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd