
আহ্বান নিউজ:
যশোর শহরের রেলগেট মুজিব সড়ক এলাকার বাসিন্দা ও তৃণমূল জাগপার নেতা ফরহাদ শেখের বাবা মো. শামীম শেখ মারা গেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত দেড়টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তৃণমূল জাগপার প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মো. নিজামুদ্দিন অমিতসহ সংগঠনের নেতারা। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন কামাল চৌধুরী, সাবিত্রী বিশ্বাস, খন্দকার জাহিদ হাসান, আনোয়ার হোসেন মধু, প্রতাপ বিশ্বাস, বাবু বিশ্বাস, সুশান্ত সরকার, সিরাজ শিকদার, ইকবাল হোসেন, সৌরভ বিশ্বাস, রিয়াজুল ইসলাম রিয়াজ, রাজু মোল্লা, হাবিবুর রহমান, ফয়সাল হোসেন, মনজুর হোসেন ও মতিউর রহমান মতি।
বাদ জোহর যশোর জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।