
আহ্বান নিউজ:
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল, কসমেটিকসসহ ৩ লাখ ৭০ হাজার ৮০০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।
আটক পণ্যের মধ্যে রয়েছে ২১টি ভারতীয় শাড়ি, ১৫টি কম্বল, ৩ কেজি কিসমিস, ১১৫টি চকলেট, ৩০ প্যাকেট খৈনি, ৬ প্যাকেট পাতার বিড়ি ও ২৭৭টি কসমেটিকস সামগ্রী।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদক ও চোরাচালানি পণ্য পাচার রোধে গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।