আহ্বান ডেস্ক :
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বুধবার ইতিহাস গড়েছেন আবদুল আল-সাইয়েদ| দেশটির সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম হিসেবে তার এই বিজয় উদ&যাপনে পাশে ছিলেন স্ত্রী ডা. সারা জুকাকু| তার পরিবারের শিকড় ভারতে| নির্বাচনে জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের বিয়ে নিয়ে মিসরে থাকা এক চাচার মজার মন্তব্য স্মরণ করেছেন মিশরীয় অভিবাসী পরিবারের সন্তান আল-সাইয়েদ| এতে উঠে এসেছে প্রায় দুই দশক ধরে তার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা ভারতীয় পারিবারিক সম্পর্কের গল্প|
ভিডিওতে একটি পডকাস্টের কথোপকথনে আল-সাইয়েদ বলেন, ডা. সারাকে বিয়ে করার পর মিশর থেকে তার এক চাচা এসে বলেছিলেন, ‘৮ কোটি মিশরীয় থাকতে তুমি গিয়ে একজন ভারতীয় নারীকে বিয়ে করলে?’
জবাবে তিনি মজা করে বলেছিলেন, ‘চাচা, ভারতীয় মানুষের সংখ্যা তো ১০০ কোটির বেশি| পরিসংখ্যানের হিসাবে এমনটা হওয়ার সম্ভাবনাই বেশি ছিল|’
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়েছে| এটি চলতি বছরের আগস্টে ইউটিউবে প্রকাশিত ‘মিট দ্য রিয়েল আবদুল আল-সাইয়েদ’ পডকাস্টের অংশ| ওই আলোচনায় তার পরিবার, ˆশশব ও বেড়ে ওঠার নানা বিষয় উঠে আসে|
মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম হিসেবে নির্বাচিত হন আল-সাইয়েদ|
আল-সাইয়েদ ও ডা. সারার বাগদান হয়েছিল বিশ্ববিদ্যালয়ে তার প্রথম বর্ষে পড়ার সময়| ২০০৬ সালের মে মাসে তারা বিয়ে করেন| সারা ভারতীয়-আমেরিকান পরিবারের সন্তান| তার পূর্বপুরুষেরা ভারতের কর্ণাটক রাজ্যের উপকূলীয় শহর ভাটকাল থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান|
সারার দাদা জুকাকু শামসুদ্দিন তৎকালীন মহীশূর রাজ্যে মুখ্যমন্ত্রী বিডি জাট্টির অধীনে অর্থবিষয়ক উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন| ভাটকাল অঞ্চলের প্রথম আইনজীবী হিসেবেও তাকে বিবেচনা করা হয়|
সারার বাবা ডা. তাইয়েব জুকাকু একজন কিডনি রোগ বিশেষজ্ঞ| যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তিনি বেঙ্গালুরুতে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করেন|
স্ত্রীর ভারতীয় পরিবারের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও বিভিন্ন সময়ে উষ্ণ মন্তব্য করেছেন আল-সাইয়েদ| এক সাক্ষাৎকারে প্রায় দুই দশকের দাম্পত্য জীবনের কথা উল্লেখ করে মজা করে তিনি বলেছিলেন, ‘আমি হয়তো আরবের চেয়ে বেশি ভারতীয় হয়ে গেছি|’
অন্যদিকে, এক নির্বাচনী সমাবেশে নিজের রসবোধের পরিচয় দিয়েছিলেন সারা| ¯^ামীকে নিয়ে মজা করে তিনি বলেছিলেন, ‘তাকে কেউ কী করতে হবে, তা বলে দিতে পারে না—শুধু আমি ছাড়া!’
এই দম্পতির দুই মেয়ে রয়েছে| তাদের নাম এমালি ও সেরিন|
সূত্র: এনডিটিভি