
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে আটকের ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে জেইউজের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মিথ্যা মামলায় একজন জ্যেষ্ঠ সাংবাদিককে তাঁর নিজ কার্যালয় থেকে আটক করার ঘটনা দুঃখজনক ও নজিরবিহীন। এ ধরনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার ওপর চরম আঘাত।
বিবৃতিতে তাঁরা আরও বলেন, সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের ঘটনায় সাংবাদিক সমাজের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।
নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীর মুক্তি দাবি করেন।