• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

রাত পোহালেই সংসদ নির্বাচন যশোরের ৮২৪ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৩০২টি, অতি গুরুত্বপূর্ণ ৭১

Reporter Name / ১৩৪ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

 

শহিদ জয়, যশোর :
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। যশোরের ছয়টি আসনে মোট ভোটকেন্দ্র ৮২৪টি। এর মধ্যে ৩০২টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ, যা মোট কেন্দ্রের ৩৬ দশমিক ৬৫ শতাংশ। এর মধ্যে ৭১টি কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
যশোর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, ছয়টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে যশোর-৫ (মণিরামপুর) আসনে। সেখানে ১২৮টি কেন্দ্রের মধ্যে ৯৩টি ঝুঁকিপূর্ণ।
যশোর-১ (শার্শা) আসনে ১০২টি কেন্দ্রের মধ্যে ৫১টি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে শার্শা উপজেলায় ৬৯টির মধ্যে ৩৫টি এবং বেনাপোলে ৩৩টির মধ্যে ১৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত।
যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে ১৭৫টি কেন্দ্রের মধ্যে ৪৫টি ঝুঁকিপূর্ণ। চৌগাছায় ৮১টির মধ্যে ২৩টি এবং ঝিকরগাছায় ৯৪টির মধ্যে ২২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।
যশোর-৩ (সদর) আসনে ১৯০টি কেন্দ্রের মধ্যে ৫০টি, যশোর-৪ (বাঘারপাড়া) আসনে ১৪৮টির মধ্যে ৪২টি এবং যশোর-৬ (কেশবপুর) আসনে ৮১টির মধ্যে ২১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে,সীমান্তবর্তী এলাকা, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, প্রভাবশালী ব্যক্তির বাড়ির পাশের কেন্দ্র এবং অতীতে যেখানে সহিংসতা বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেছেএসব বিবেচনায় কেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতেও কয়েকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ তালিকায় রাখা হয়েছে।
আবুল বাশার বলেন,সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অনলাইন সিসিটিভি ও বডি ক্যামেরা থাকবে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। সাধারণত চারটি কেন্দ্রের জন্য একটি মোবাইল টিম থাকলেও ঝুঁকিপূর্ণ দুটি কেন্দ্রের জন্য একটি মোবাইল টিম রাখা হবে। সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবির সদস্যরাও এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
এদিকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও নিজস্ব প্রস্তুতির কথা জানানো হয়েছে। জেলা জামায়াতের প্রচার সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস বলেন, ভোটকেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলা করা হবে।
যশোর-৩ (সদর) আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাঁরা উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ প্রত্যাশা করেন। তবে কেউ কেন্দ্র দখল বা নির্বাচন বানচালের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd