• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে ফেনসিডিল মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড যশোর মোল্লাপাড়া কবরস্থানের পাশ থেকে ককটেল সাদৃশ্য দুটি বস্তু উদ্ধার লং মার্চ সফল করতে ঝিকরগাছায় জামায়াতের স্বাগত র‍্যালি যশোর চুরামনকাটিতে চায়ের কেটলি দিয়ে আঘাত, হাসপাতালে যুবক যশোরে ডিবির পৃথক অভিযানে ৫ জন আটক, ইয়াবা ও কাশির সিরাপ উদ্ধার ১১ দলীয় জোটের লং মার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান শিক্ষক ও দপ্তরি আটক যশোরে গ্রেফতারি পরোয়ানা তামিলে গিয়ে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযোগের মুখে এএসআই আশরাফুল যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক

লং মার্চ সফল করতে ঝিকরগাছায় জামায়াতের স্বাগত র‍্যালি

Reporter Name / ১ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
আগামী ৩১ অক্টোবরের লং মার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে যশোরের ঝিকরগাছায় স্বাগত র‍্যালি করেছে উপজেলা জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিট থেকে ৫টা ৩৫ মিনিট পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীমের নেতৃত্বে র‍্যালিটি ঝিকরগাছা কামিল সিদ্দিকিয়া মাদরাসার প্রধান ফটকের সামনে থেকে শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝিকরগাছা বাজার ব্রিজসংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি সম্পন্ন করা হয়। র‍্যালিতে প্রায় ১০০ থেকে ১২০ জন নেতাকর্মী অংশ নেন।
র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন। এ ছাড়া উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মাদ নজরুল ইসলাম খান, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি আব্দুর রকিম, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. আবিদুর রহমান, পৌর আমীর আব্দুল হামিদ, পৌর সেক্রেটারি মো. মনিরুজ্জামানসহ জামায়াত ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
র‍্যালিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd