• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে মাছ ধরাকে কেন্দ্র করে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত মাগুরায় মাসুদ গাজী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে গ্রেপ্তার এসআরবি-৬-এর যশোর উপশহর ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত যশোর সীমান্তে ১৭ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে ৫০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য আটক যশোরে বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে যুবক আটক,পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন যশোরে চাঁদা না দেওয়ায় ট্রাকচালককে হাতুড়িপেটা, ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ জনগণের ব্যাপক অংশগ্রহণে আগামীকালের লংমার্চ সফল হবে: গোলাম পরওয়ার ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া পর্যন্ত ৪১০ কিলোমিটারের কর্মসূচি, যুক্ত হবে দেড় হাজার গাড়ি যশোরে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশত বার্ষিকী উপলক্ষে পালিত যশোরে ১৫ টাকা কেজির চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারের কাগজপত্র জব্দ

যশোরে ডিবির পৃথক অভিযানে ৫ জন আটক, ইয়াবা ও কাশির সিরাপ উদ্ধার

Reporter Name / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক চারটি অভিযানে ২ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ বোতল উইনসেরেক্স কাশির সিরাপ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৮ অক্টোবর) রাতে কোতোয়ালি থানার মণ্ডলগাতী এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ শার্শার কোটা গ্রামের ইয়াছিন গাজী (২৬) ও আব্দুল গফ্ফারকে (৩০) আটক এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়। একই দিন রাতে ছোটনের মোড় এলাকায় ৩০ পিস ইয়াবাসহ শংকরপুরের বাদশা মিয়াকে (২৯) আটক করা হয়।
এ ছাড়া বুধবার বিকেলে ঝিকরগাছার শংকরপুর গ্রামে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম (৫০) নামে একজনকে ২০ বোতল কাশির সিরাপসহ আটক করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে যশোর শহরের খাদিজা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে ১৪০ পিস ইয়াবাসহ হাসিবুর ইসলাম ফাইমকে (১৯) আটক করে ডিবি।
আটক ব্যক্তিদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd