• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে ফেনসিডিল মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড যশোর মোল্লাপাড়া কবরস্থানের পাশ থেকে ককটেল সাদৃশ্য দুটি বস্তু উদ্ধার লং মার্চ সফল করতে ঝিকরগাছায় জামায়াতের স্বাগত র‍্যালি যশোর চুরামনকাটিতে চায়ের কেটলি দিয়ে আঘাত, হাসপাতালে যুবক যশোরে ডিবির পৃথক অভিযানে ৫ জন আটক, ইয়াবা ও কাশির সিরাপ উদ্ধার ১১ দলীয় জোটের লং মার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান শিক্ষক ও দপ্তরি আটক যশোরে গ্রেফতারি পরোয়ানা তামিলে গিয়ে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযোগের মুখে এএসআই আশরাফুল যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক

১১ দলীয় জোটের লং মার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ

Reporter Name / ১ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
১১ দলীয় জোটের লং মার্চ সফল করার লক্ষ্যে যশোরে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে লং মার্চের বার্তা পৌঁছে দেওয়া এবং জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেলা এনসিপির সদস্যসচিব মনিরুজ্জামান আজাদ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আরিফুজ্জামান আরিফ, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নাদিম, যুগ্ম সদস্যসচিব ফারহাদ হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক বিএম আকাশ।
এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি যশোর জেলা শাখার আহ্বায়ক খান মিফতাহুল ইসলাম অমিত, সদর উপজেলা ছাত্রশক্তির সদস্যসচিব মিনহাজুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষকে লং মার্চ সম্পর্কে অবহিত করা হচ্ছে। জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ঐক্যবদ্ধ অংশগ্রহণের মধ্য দিয়ে ১১ দলীয় জোটের লং মার্চ সফল করাই তাঁদের লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd