• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে ফেনসিডিল মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড যশোর মোল্লাপাড়া কবরস্থানের পাশ থেকে ককটেল সাদৃশ্য দুটি বস্তু উদ্ধার লং মার্চ সফল করতে ঝিকরগাছায় জামায়াতের স্বাগত র‍্যালি যশোর চুরামনকাটিতে চায়ের কেটলি দিয়ে আঘাত, হাসপাতালে যুবক যশোরে ডিবির পৃথক অভিযানে ৫ জন আটক, ইয়াবা ও কাশির সিরাপ উদ্ধার ১১ দলীয় জোটের লং মার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান শিক্ষক ও দপ্তরি আটক যশোরে গ্রেফতারি পরোয়ানা তামিলে গিয়ে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযোগের মুখে এএসআই আশরাফুল যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক

যশোর চুরামনকাটিতে চায়ের কেটলি দিয়ে আঘাত, হাসপাতালে যুবক

Reporter Name / ১ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোর সদর উপজেলার চুরামনকাটি বাজারে চায়ের দোকানে টাকা ভাংতি না থাকাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে সাকিব (২০) নামে এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সাকিব যশোর শহরের ফরিদপুর এলাকার নুরুজ্জামানের ছেলে। অভিযোগ অনুযায়ী, চুরামনকাটি বাজারের চায়ের দোকানদার বিপুল (২২) কথা-কাটাকাটির একপর্যায়ে চায়ের কেটলি দিয়ে সাকিবের মাথায় আঘাত করেন।
পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত বিপুল যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা এলাকার আতিয়ারের ছেলে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd