• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে মাছ ধরাকে কেন্দ্র করে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত মাগুরায় মাসুদ গাজী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে গ্রেপ্তার এসআরবি-৬-এর যশোর উপশহর ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত যশোর সীমান্তে ১৭ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে ৫০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য আটক যশোরে বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে যুবক আটক,পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন যশোরে চাঁদা না দেওয়ায় ট্রাকচালককে হাতুড়িপেটা, ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ জনগণের ব্যাপক অংশগ্রহণে আগামীকালের লংমার্চ সফল হবে: গোলাম পরওয়ার ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া পর্যন্ত ৪১০ কিলোমিটারের কর্মসূচি, যুক্ত হবে দেড় হাজার গাড়ি যশোরে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশত বার্ষিকী উপলক্ষে পালিত যশোরে ১৫ টাকা কেজির চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারের কাগজপত্র জব্দ

যশোরে ফেনসিডিল মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:

যশোরে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মোখলেছুর রহমান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক শাহিনুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত মোখলেছুর রহমান সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া সর্দারপাড়ার দেলদার আলীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২১ জুলাই সকালে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম যশোর-বেনাপোল সড়কের নাভারন সাতক্ষীরার মোড়ে অভিযান চালান। এ সময় বাসের জন্য অপেক্ষমাণ মোখলেছুর রহমানকে আটক করা হয়। পরে তাঁর কাছে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই শফিকুল ইসলাম শার্শা থানায় মামলা করেন। তদন্ত শেষে এসআই মো. মোশাররফ হোসেন মোখলেছুর রহমানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে জামিনে মুক্ত হয়ে তিনি পলাতক হন।
মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ডের আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd