• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বেনাপোল ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক স্ত্রী-সন্তান থাকার পরও অবিবাহিত দেখিয়ে ফায়ার সার্ভিসে চাকরি, যশোরের রুবেলকে নিয়ে বিতর্ক যশোরে পুলিশের পুরস্কার ঘোষিত মাদক ব্যবসায়ী শফি মেম্বার আটক যশোর টিটিসিতে ২৭৫ জনকে সোলার টেকনিশিয়ান প্রশিক্ষণ নড়াইলে নুর আরাফাত হত্যা মামলার পলাতক আসামি যশোরে গ্রেপ্তার যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় থানায় মামলা যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ডিডিএলজির সঙ্গে যসাকস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যশোর কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ডব্লু, সম্পাদক বুলবুল যশোরে কমরেড দিপু, মহিউদ্দিন, হায়দার ও ঝর্ণার স্মরণসভা যশোরে সাবেক পৌর ছাত্রলীগ নেতা শাকিব আহম্মেদ গ্রেফতার

ভারতীয় কূটনীতিকদের পরিবারকে সরিয়ে নেওয়ার কোনো কারণ দেখছেন না পররাষ্ট্র উপদেষ্টা

Reporter Name / ১৬৮ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

আহবান ডেস্ক :

 উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে তিনি কোনো কারণ দেখছেন না।

তিনি বলেন, বাংলাদেশে বিদেশি কর্মকর্তা বা তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

আজ বুধবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা তার দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এটা তাদের নিজস্ব ব্যাপার। তারা (ভারত) তাদের কর্মকর্তা বা তাদের পরিবারের সদস্যদের যেকোনো সময় ফিরে যেতে বলতে পারেন।

ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহারের পেছনে কোনো শঙ্কা বা সংকেত আছে কিনা, এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, শঙ্কা নেই। আর সংকেত যে কী, আমি ঠিক বুঝতে পারছি না।

উপদেষ্টা পুনরায় উল্লেখ করেন, বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটেনি যা ভারতীয় কূটনীতিক বা তাদের পরিবারের জন্য শঙ্কার ইঙ্গিত দেয়। আশঙ্কা হয়তো তাদের মনে আছে কিংবা তারা কোনো মেসেজ (বার্তা) দিতে চান কি না, সেটা স্পষ্ট নয়। তবে আমি আসলে এটার মধ্যে কোনো কারণ খুঁজে পাচ্ছি না।

উপদেষ্টা বলেন, ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের নিরাপত্তা-উদ্বেগের বিষয়ে সরকারকে কোনো কিছু জানানো হয়নি।

সার্বিক নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সামগ্রিকভাবে নিরাপত্তার কোনো বিঘ্ন ঘটেনি।

ড্রোন উৎপাদনে চীনের সঙ্গে চুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ড্রোন উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তরের জন্য বাংলাদেশের সঙ্গে চীনের সরকার-টু-সরকার (জিটুজি) পর্যায়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ যদি অন্য কোনো দেশের সহায়তায় কোনো শিল্প বা কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেয়, তাহলে তা হবে নিজস্ব সার্বভৌম সিদ্ধান্তের ভিত্তিতে। অন্যরা কী ভাবছে, তা কোনো বিষয় নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd