• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বেনাপোল ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক স্ত্রী-সন্তান থাকার পরও অবিবাহিত দেখিয়ে ফায়ার সার্ভিসে চাকরি, যশোরের রুবেলকে নিয়ে বিতর্ক যশোরে পুলিশের পুরস্কার ঘোষিত মাদক ব্যবসায়ী শফি মেম্বার আটক যশোর টিটিসিতে ২৭৫ জনকে সোলার টেকনিশিয়ান প্রশিক্ষণ নড়াইলে নুর আরাফাত হত্যা মামলার পলাতক আসামি যশোরে গ্রেপ্তার যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় থানায় মামলা যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ডিডিএলজির সঙ্গে যসাকস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যশোর কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ডব্লু, সম্পাদক বুলবুল যশোরে কমরেড দিপু, মহিউদ্দিন, হায়দার ও ঝর্ণার স্মরণসভা যশোরে সাবেক পৌর ছাত্রলীগ নেতা শাকিব আহম্মেদ গ্রেফতার

বেনাপোল ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় স্টপ লিস্টে নাম থাকায় হিমাংশু পাল নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে উপস্থিত হলে তার নাম স্টপ লিস্টে পাওয়া যায়। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

আটক হিমাংশু পাল বাগেরহাট সদর থানার হাড়িখালী গ্রামের অমলেন্দু পালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় ১৭ জুলাই ২০২৬ তারিখে দায়ের করা ২০ নম্বর মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, স্টপ লিস্টে নাম থাকায় হিমাংশু পাল নামে বাগেরহাটের এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd