• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বেনাপোল ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক স্ত্রী-সন্তান থাকার পরও অবিবাহিত দেখিয়ে ফায়ার সার্ভিসে চাকরি, যশোরের রুবেলকে নিয়ে বিতর্ক যশোরে পুলিশের পুরস্কার ঘোষিত মাদক ব্যবসায়ী শফি মেম্বার আটক যশোর টিটিসিতে ২৭৫ জনকে সোলার টেকনিশিয়ান প্রশিক্ষণ নড়াইলে নুর আরাফাত হত্যা মামলার পলাতক আসামি যশোরে গ্রেপ্তার যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় থানায় মামলা যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ডিডিএলজির সঙ্গে যসাকস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যশোর কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ডব্লু, সম্পাদক বুলবুল যশোরে কমরেড দিপু, মহিউদ্দিন, হায়দার ও ঝর্ণার স্মরণসভা যশোরে সাবেক পৌর ছাত্রলীগ নেতা শাকিব আহম্মেদ গ্রেফতার

যশোর টিটিসিতে ২৭৫ জনকে সোলার টেকনিশিয়ান প্রশিক্ষণ

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ২৭৫ জনকে সোলার সিস্টেম ইনস্টলেশন ও মেইনটেন্যান্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বাংলাদেশ সরকার ও অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত SICIP প্রকল্পের আওতায় বিনামূল্যে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
রোববার (৪ অক্টোবর) যশোর টিটিসিতে প্রশিক্ষণের প্রথম ব্যাচের উদ্বোধন করেন প্রকল্পের নির্বাহী প্রোগ্রাম পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ ওয়ালিদ হোসেন। অনুষ্ঠানে প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিটি ব্যাচে ২৫ জন করে মোট ১১টি ব্যাচে এ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি কোর্সের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ উপকরণের পাশাপাশি প্রতিদিন ১০০ টাকা যাতায়াত ও ৫০ টাকা আপ্যায়ন ভাতা দেওয়া হবে।
যশোর টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী গাজী ইকফাত মাহমুদ বলেন, নিজস্ব উদ্যোগে সোলার ল্যাব স্থাপনের মাধ্যমে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে জার্মানভিত্তিক সংস্থা জিআইজেডের অর্থায়নে আরও একটি সোলার ল্যাব স্থাপন করা হয়। গত ৪ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ল্যাবটি উদ্বোধন করেন।
তিনি আরও বলেন, প্রতিবছর এ প্রতিষ্ঠান থেকে প্রায় ১ হাজার ২০০ জন দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ নেন। তাঁদের মধ্যে প্রায় ৮০০ জন দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পান। বর্তমানে ২৫টি অকুপেশনে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd