• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে আহত যুবককে ফের মারধরের অভিযোগ তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালনে বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা যশোর সীমান্তে ২১ লাখ ৯০ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর অভয়নগরে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, বিএনপির তিন নেতার বিরুদ্ধে অভিযোগ যশোরের চৌগাছায় ৯০ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে যশোরে গণসমাবেশ জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল খুলনা থেকে চুরি হওয়া নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ যশোরে ব্যবসায়ীকে মারধর করে স্বর্ণের আংটি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৫৫ জনের বিরুদ্ধে মামলা, ১৬ জন আটক

ফেলানী হত্যার ১৫ বছর: আধিপত্যবিরোধী মার্চ ও বিক্ষোভ সমাবেশ

Reporter Name / ১৮০ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

আহবান নিউজ :
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১৫ বছর পূর্তি উপলক্ষে যশোরে আধিপত্যবিরোধী মার্চ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যশোর জেলা। এতে দলটির জেলা ও বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ২০১১ সালের ৮ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে কিশোরী ফেলানী নির্মমভাবে নিহত হন। ঘটনার ১৫ বছর পার হলেও এ হত্যার ন্যায়বিচার আজও নিশ্চিত হয়নি। তারা সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় গভীর ক্ষোভ ও প্রতিবাদ জানান।
বক্তারা আরও বলেন,সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর গুলি চালানো আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। অবিলম্বে এ ধরনের হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ফেলানী হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
সমাবেশ শেষে নেতাকর্মীরা আধিপত্যবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সীমান্তে হত্যাকাণ্ডের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd