• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে আহত যুবককে ফের মারধরের অভিযোগ তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালনে বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা যশোর সীমান্তে ২১ লাখ ৯০ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর অভয়নগরে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, বিএনপির তিন নেতার বিরুদ্ধে অভিযোগ যশোরের চৌগাছায় ৯০ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে যশোরে গণসমাবেশ জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল খুলনা থেকে চুরি হওয়া নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ যশোরে ব্যবসায়ীকে মারধর করে স্বর্ণের আংটি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৫৫ জনের বিরুদ্ধে মামলা, ১৬ জন আটক

যশোর অভয়নগরে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, বিএনপির তিন নেতার বিরুদ্ধে অভিযোগ

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোরের অভয়নগরে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে নাশকতার মামলায় গ্রেপ্তার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ওরফে রেজা মোল্যা, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াছিন গাজী এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী আসাদুলের নেতৃত্বে হামলা ও আসামি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নাশকতার পরিকল্পনার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) রায়হানের নেতৃত্বে পুলিশের একটি দল প্রেমবাগ এলাকায় অভিযান চালায়। এ সময় উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে থানায় নিয়ে আসার পথে বিএনপির ওই তিন নেতার নেতৃত্বে তাঁদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালান এবং হাফিজুর রহমানকে ছিনিয়ে নিয়ে যান।
এসআই রায়হান জানান, গ্রেপ্তার করা আসামিকে থানায় নিয়ে আসার সময় হামলাকারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, সরকারি কাজে বাধা প্রদান, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তার এবং হামলায় জড়িত ব্যক্তিদের আটক করতে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।
তবে এ ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতাদের সাথে যোগাযোগ করে তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd