• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে আহত যুবককে ফের মারধরের অভিযোগ তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালনে বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা যশোর সীমান্তে ২১ লাখ ৯০ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর অভয়নগরে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, বিএনপির তিন নেতার বিরুদ্ধে অভিযোগ যশোরের চৌগাছায় ৯০ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে যশোরে গণসমাবেশ জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল খুলনা থেকে চুরি হওয়া নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ যশোরে ব্যবসায়ীকে মারধর করে স্বর্ণের আংটি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৫৫ জনের বিরুদ্ধে মামলা, ১৬ জন আটক

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে যশোরে গণসমাবেশ

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:
পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা দেওয়ার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে গণসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড, যশোরের আয়োজনে শহরের দড়াটানা ভৈরব চত্বর মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনসাধারণ অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও জেলা কমান্ডের আহ্বায়ক মো. আব্দুল লতিফ। বক্তব্য দেন তৌহিদ আহমেদ, একরামুল্লাহ, সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক নজরুল ইসলাম এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. মতিয়ার রহমান।
বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার দাফন ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা দেয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদার প্রতি অবমাননা। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অনুষ্ঠান পরিচালনা করেন গোলাম রসুল ও অলিয়ার রহমান। মানববন্ধন পরিচালনায় ছিলেন আবুল কাশেম, সিরাজুল ইসলাম, শহীদুল্লাহ ও মোসাদ্দেক হোসেন। সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের মোহাম্মদ আনিসুর রহমান। চিকিৎসা সহায়তায় দায়িত্ব পালন করেন জেলা কমান্ডের সদস্য আবুল কাশেম। স্বেচ্ছাসেবক দলের সার্বিক শৃঙ্খলার দায়িত্বে ছিলেন জেলা কমান্ডের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd