• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে আহত যুবককে ফের মারধরের অভিযোগ তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালনে বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা যশোর সীমান্তে ২১ লাখ ৯০ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর অভয়নগরে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, বিএনপির তিন নেতার বিরুদ্ধে অভিযোগ যশোরের চৌগাছায় ৯০ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে যশোরে গণসমাবেশ জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল খুলনা থেকে চুরি হওয়া নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ যশোরে ব্যবসায়ীকে মারধর করে স্বর্ণের আংটি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৫৫ জনের বিরুদ্ধে মামলা, ১৬ জন আটক

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক

Reporter Name / ১৮১ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রেসক্লাব যশোর। একইসঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন, শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
এক যুক্ত বিবৃতিতে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্য ও নির্ভরতার অন্যতম প্রতীক। দেশের গণতান্ত্রিক পথযাত্রায় তিনি অনিঃশেষ ভূমিকা রেখেছেন। তাঁর আপোষহীন নেতৃত্বের ফলে বিভিন্ন সময়ে দেশের সংকটময় পরিস্থিতির সফল উত্তরণ ঘটেছে। তিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের কল্যাণে। আজীবন লড়েছেন স্বৈরাচার ও আধিপত্যবাদের বিরুদ্ধে; নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করেছেন। জাতি গঠনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে। দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদি শূন্যতার সৃষ্টি করলো। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর নিরলস সংগ্রাম ও সাধনা ভবিষ্যৎ প্রজন্মকে যুগ যুগ ধরে দিক নির্দেশনা দিবে। দেশ ও জাতির প্রতি তাঁর অনন্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd