• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে আহত যুবককে ফের মারধরের অভিযোগ তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালনে বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা যশোর সীমান্তে ২১ লাখ ৯০ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর অভয়নগরে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, বিএনপির তিন নেতার বিরুদ্ধে অভিযোগ যশোরের চৌগাছায় ৯০ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে যশোরে গণসমাবেশ জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল খুলনা থেকে চুরি হওয়া নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ যশোরে ব্যবসায়ীকে মারধর করে স্বর্ণের আংটি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৫৫ জনের বিরুদ্ধে মামলা, ১৬ জন আটক

যশোরে বিএনপির “দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা

Reporter Name / ১৭৫ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

আহবান নিউজ:

 বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিগত ১৬ বছর বাংলাদেশ যেভাবে চলেছে আগামী দিনে সেভাবে চলবে না। আগামীর বাংলাদেশ জনগণের প্রত্যাশা অনুযায়ী চলবে। সকলকে সাথে নিয়ে তারেক রহমান জনগণের প্রত্যাশিত আগামীর বাংলাদেশ গড়তে চান। জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ার পরিকল্পনা কিংবা ভাবনা একমাত্র তাঁর মধ্যেই রয়েছে।

রোববার যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। যশোর সদর উপজেলা বিএনপি আয়োজিত কর্মশালায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, কথা দিয়ে কথা রাখার ইতিহাস বিএনপির রয়েছে। বিগত সময়ে বিএনপি জনগণের সামনে যে কথা দিয়েছে তা বাস্তবায়ন করেছে। প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস বিএনপির নেই, সেটি জনগণ ভালোভাবে জানে। বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। রাষ্ট্র এবং সমাজে যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে বিএনপি সেই রাজনীতি করে। যে কারণে বিগত ফ্যাসিস্ট আমলে সীমাহীন নির্যাতন-নিপীড়ন সহ্য করেও ৫ আগস্ট পট পরিবর্তনের পর এই দলের নেতাকর্মীরা প্রতিশোধমূলক কিছু করেনি। বরং তারা ভিন্ন মত ও পথের মানুষকে সুরক্ষা দিয়েছে।

সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ। কর্মশালা পরিচালনা করেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। কর্মশালায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা কাজী আজম, সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, সহ-সভাপতি মীর নূর ইমাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd