• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে আহত যুবককে ফের মারধরের অভিযোগ তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালনে বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা যশোর সীমান্তে ২১ লাখ ৯০ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর অভয়নগরে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, বিএনপির তিন নেতার বিরুদ্ধে অভিযোগ যশোরের চৌগাছায় ৯০ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে যশোরে গণসমাবেশ জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল খুলনা থেকে চুরি হওয়া নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ যশোরে ব্যবসায়ীকে মারধর করে স্বর্ণের আংটি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৫৫ জনের বিরুদ্ধে মামলা, ১৬ জন আটক

হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে যশোরে ‘মুক্তি মঞ্চের’ বিক্ষোভ 

Reporter Name / ১৯১ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তি মঞ্চ নামে একটি সাংস্কৃতিক সংগঠন। শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে আয়োজিত এই সমাবেশে সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ বলেন,বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভারত পরিকল্পিতভাবে এ দেশের ওপর আগ্রাসন চালিয়ে আসছে।শরীফ ওসমান হাদিকেও পরিকল্পিতভাবে হত্যা করেছে ভারতীয় অগ্রাসন। শহিদ শরীফ ওসমান হাদির রক্ত আমাদের মনে করিয়ে দেয়,এই সমাজে ন্যায়বিচার এখনও দুর্বল,আর খুনিরা এখনও শক্তিশালী। অবিলম্বে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

মুক্তি মঞ্চের মুখপাত্র আবু বকর এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড,রুহিন বালুজ, যশোর সরকারি সিটি কলেজের সাবেক শিক্ষক মো. মিলন হোসেন, মুক্তি মঞ্চের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, প্রচার সম্পাদক মো. আল-আমিনসহ নেতৃবৃন্দ।

এর আগে শহরের চৌরাস্তা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব যশোরের সামনে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd