• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে আহত যুবককে ফের মারধরের অভিযোগ তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালনে বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা যশোর সীমান্তে ২১ লাখ ৯০ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর অভয়নগরে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, বিএনপির তিন নেতার বিরুদ্ধে অভিযোগ যশোরের চৌগাছায় ৯০ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে যশোরে গণসমাবেশ জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল খুলনা থেকে চুরি হওয়া নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ যশোরে ব্যবসায়ীকে মারধর করে স্বর্ণের আংটি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৫৫ জনের বিরুদ্ধে মামলা, ১৬ জন আটক

যশোরে মহান বিজয় দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে

Reporter Name / ১৯৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :

যশোর জেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে যশোর শহরের শামস উল হুদা স্টেডিয়ামে এ কর্মসূচি শুরু হয়, যা উৎসবমুখর পরিবেশে চলমান ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোঃ আশেক হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার উপ-পরিচালক ও পৌর প্রশাসক মোঃ রফিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’আহসান হাবীবসহ জেলা প্রশাসন,পুলিশ বিভাগ ও অন্যান্য সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কুচকাওয়াজ ও ডিসপ্লেতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠান,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরের সদস্যরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের সুশৃঙ্খল কুচকাওয়াজ ও নান্দনিক প্রদর্শনী দর্শকদের দৃষ্টি কেড়ে নেয়।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি মহান বিজয় দিবসের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় এবং মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd