• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে আহত যুবককে ফের মারধরের অভিযোগ তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালনে বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা যশোর সীমান্তে ২১ লাখ ৯০ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর অভয়নগরে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, বিএনপির তিন নেতার বিরুদ্ধে অভিযোগ যশোরের চৌগাছায় ৯০ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে যশোরে গণসমাবেশ জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল খুলনা থেকে চুরি হওয়া নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ যশোরে ব্যবসায়ীকে মারধর করে স্বর্ণের আংটি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৫৫ জনের বিরুদ্ধে মামলা, ১৬ জন আটক

হাদী হত্যাচেষ্টা বেনাপোল সীমান্তে বিজিবির কড়াকড়ি

Reporter Name / ১৯১ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

 

শহিদ জয়,যশোর :
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা যেন সীমান্ত দিয়ে দেশত্যাগ করতে না পারে,সে লক্ষ্যে যশোরের বেনাপোল সীমান্তে কড়া নজরদারি ও তল্লাশি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়,ঘটনার পরপরই সীমান্ত দিয়ে সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়ার আশঙ্কায় যশোরের সীমান্তবর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বেনাপোল সীমান্তজুড়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চলছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ানের পক্ষ থেকে জানানো হয়,ব্যাটালিয়নের আওতাধীন প্রায় ৭০ দশমিক ২৭৪ কিলোমিটার সীমান্ত এলাকায় কড়া তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব সীমান্ত আপাতত সিলগালা করা হয়েছে এবং অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় জড়িত আসামিরা যেন কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে পালাতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।’
বিজিবি সূত্র জানায়, বেনাপোল আইসিপি, আমড়াখালি, সাদীপুর, রঘুনাথপুর, ঘিবা, শিকারপুর, শালকোনা, কাশিপুর, মাসিলা, আন্দুলিয়া ও পাঁচপিসতলা এলাকাসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। সকাল থেকেই এসব এলাকায় চলাচলকারী যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।
ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ জানান, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও অপরাধমূলক তৎপরতা রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নজরদারি ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd