• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে আহত যুবককে ফের মারধরের অভিযোগ তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালনে বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা যশোর সীমান্তে ২১ লাখ ৯০ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর অভয়নগরে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, বিএনপির তিন নেতার বিরুদ্ধে অভিযোগ যশোরের চৌগাছায় ৯০ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে যশোরে গণসমাবেশ জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল খুলনা থেকে চুরি হওয়া নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ যশোরে ব্যবসায়ীকে মারধর করে স্বর্ণের আংটি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৫৫ জনের বিরুদ্ধে মামলা, ১৬ জন আটক

জান্নাতের সম্রাজ্ঞী হযরত ফাতেমা জাহরা (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে যশোরে “বিশ্ব ইসলামী নারী দিবস” উদযাপিত

Reporter Name / ২০৫ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :
 ২০শে জামাদিউস সানি উপলক্ষে সর্বশেষ নবী হযরত মুহাম্মাদ (সা.)-এর একমাত্র কন্যা, জান্নাতের সম্রাজ্ঞী হযরত ফাতেমা জাহরা (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকীকে কেন্দ্র করে যশোরে “বিশ্ব ইসলামী নারী দিবস” উদযাপিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও ইনকিলাব-এ-মাহদী মিশনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে সেমিনার ও র‍্যালির আয়োজন করা হয়।
মিশনের পরিচালক মোঃ সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইমামিয়া ওলামা সোসাইটির সভাপতি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সাইয়্যেদ ইব্রাহীম খলীল রাজাভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হাদী ফাউন্ডেশনের অ্যাক্টিং ডিরেক্টর হুজ্জাতুল ইসলাম মাওলানা আলী হাইদার, কোরআন শিক্ষা প্রকল্পের পরিচালক হুজ্জাতুল ইসলাম মাওলানা সাইয়্যেদ সাবের রেজা রিজভী, দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ীর পেশ ইমাম হুজ্জাতুল ইসলাম মাওলানা কামরুজ্জামান আবীর, একই ইমামবাড়ীর পেশ ইমাম জনাব ইকবাল হুসাইন, স্বর্ণপদকপ্রাপ্ত বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোস্তফা খান ফিরোজ এবং কার্যকরী সমন্বয় পরিষদের উপদেষ্টা আতাহার হুসাইন প্রমুখ।
শার্শা হুসাইনী শিয়া জামে মসজিদের সভাপতি ডা. রেজাউল ইসলামও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাহিদুল ইসলাম বাবু।
সেমিনার শেষে উপস্থিতদের মাঝে বই বিতরণ এবং তাবারুক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd