• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে আহত যুবককে ফের মারধরের অভিযোগ তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালনে বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা যশোর সীমান্তে ২১ লাখ ৯০ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর অভয়নগরে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, বিএনপির তিন নেতার বিরুদ্ধে অভিযোগ যশোরের চৌগাছায় ৯০ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে যশোরে গণসমাবেশ জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল খুলনা থেকে চুরি হওয়া নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ যশোরে ব্যবসায়ীকে মারধর করে স্বর্ণের আংটি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৫৫ জনের বিরুদ্ধে মামলা, ১৬ জন আটক

যশোরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প

Reporter Name / ১৭৯ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মুনসেফপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার আয়োজনে এবং সদর উপজেলা বিএনপির সহযোগিতায় এ কার্যক্রম হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত ক্যাম্প পরিদর্শন করেন। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, খালেদা জিয়া দেশের মানুষের অভিভাবকস্বরূপ; তার সুস্থতা গণতন্ত্র পুনরুদ্ধারের পথকে সুগম করবে।
ড্যাব জানায়, নরেন্দ্রপুর ও কচুয়া ইউনিয়নে আয়োজিত প্রতিটি ক্যাম্পে ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের বিনামূল্যে সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। অপারেশন প্রয়োজন হলে রোগীদের চিহ্নিত করা হচ্ছে এবং পরে বিনা খরচে অপারেশনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি তিন মাস পর্যন্ত ফলোআপ চিকিৎসাও বিনামূল্যে দেওয়া হবে।
পরিদর্শনকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির নেতা অধ্যাপক আব্দার হোসেন খান, আঞ্জুরুল হক খোকন, আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, ড্যাব নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd