• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সীমান্তে ২২ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক উপশহর বি-সি ব্লক বাজার কমিটির নির্বাচন ফুয়াদ আহম্মেদ সভাপতি ও নূর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত যশোরে পরিত্যক্ত জমি থেকে ২টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার যশোরে পৈতৃক জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় পরিবার যশোরে ফেনসিডিল মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড যশোর মোল্লাপাড়া কবরস্থানের পাশ থেকে ককটেল সাদৃশ্য দুটি বস্তু উদ্ধার লং মার্চ সফল করতে ঝিকরগাছায় জামায়াতের স্বাগত র‍্যালি যশোর চুরামনকাটিতে চায়ের কেটলি দিয়ে আঘাত, হাসপাতালে যুবক যশোরে ডিবির পৃথক অভিযানে ৫ জন আটক, ইয়াবা ও কাশির সিরাপ উদ্ধার ১১ দলীয় জোটের লং মার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ

যশোরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অশ্রুসিক্ত দোয়া-মুনাজাত

Reporter Name / ১৯০ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে অশ্রুসিক্ত দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ আসর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হাজারো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত এ দোয়া-মুনাজাতে গোটা এলাকা ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। ঈদগাহে আসরের আজান ও জামায়াত অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।
বিকেল সাড়ে তিনটার আগেই মুসল্লীরা ঈদগাহ ময়দানে জমায়েত হতে শুরু করেন। আসরের জামায়াতের ইমামতি করেন জেলা ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি মুফতি আব্দুল মান্নান।
সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও যশোর-৩ আসনের ধানের শীষ প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের বাকস্বাধীনতার জন্য আজীবন লড়ে গেছেন। যশোরের হাসপাতাল ও শিক্ষা খাতসহ বহু উন্নয়ন তাঁর হাত ধরেই হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, জনগণের দোয়ার বরকতে আল্লাহ তায়ালা দেশনেত্রীকে সুস্থ করে জনগণের মাঝে ফিরিয়ে দেবেন।
পরে জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরীর পরিচালনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া-মুনাজাতে জেলা বিএনপি সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, আলেম-ওলামা, ব্যবসায়ী নেতা, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সংস্কৃতি কর্মী ও সুশীল সমাজের ব্যক্তিরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd