• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বে ডিপার্টমেন্টাল স্টোরকে জরিমানা যশোরে হাবিবুরের বাড়িতে ডাকাতি, ৬ জনের বিরুদ্ধে চার্জশিট শার্শায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও ধর্ষণের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় বিএজের নিন্দা ও প্রতিবাদ কেশবপুরে স্বামী-স্ত্রীকে হত্যা, ধানক্ষেতের পাশের গর্তে মিলল মরদেহ সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর আচরণের নিন্দা ও প্রতিবাদ ডিইউজের যবিপ্রবিতে এএসডিএস বিভাগের অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন নড়াইলে মারধরে আহত যশোরের যুবকের মৃত্যু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যশোরে যুবলীগের মিছিল যশোর সীমান্তে ২৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

যশোরে ডিবির অভিযানে পাঁচ পিস্তল গুলিসহ লিটন গাজী গ্রেফতার

Reporter Name / ২২৫ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

 

শহিদ জয়,যশোর :
যশোর সদর উপজেলার নওপাড়া ইউনিয়নের মধুগ্রাম এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এঘটনায় লিটন গাজী (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
যশোর নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম নির্দেশে যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞার নেতৃত্বে রোববার রাত আনুমানিক একটার দিকে এসআই কামাল হোসেন, এসআই বাবলা ও এএসআই নির্মল দাসকে সঙ্গে নিয়ে ডিবির একটি দল মধুগ্রামে লিটন গাজীর বাড়িতে বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় তাঁর শোবার ঘরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক লিটন গাজী মধুগ্রামের নুর ইসলাম গাজীর ছেলে। তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd