• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বে ডিপার্টমেন্টাল স্টোরকে জরিমানা যশোরে হাবিবুরের বাড়িতে ডাকাতি, ৬ জনের বিরুদ্ধে চার্জশিট শার্শায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও ধর্ষণের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় বিএজের নিন্দা ও প্রতিবাদ কেশবপুরে স্বামী-স্ত্রীকে হত্যা, ধানক্ষেতের পাশের গর্তে মিলল মরদেহ সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর আচরণের নিন্দা ও প্রতিবাদ ডিইউজের যবিপ্রবিতে এএসডিএস বিভাগের অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন নড়াইলে মারধরে আহত যশোরের যুবকের মৃত্যু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যশোরে যুবলীগের মিছিল যশোর সীমান্তে ২৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

যবিপ্রবিতে এএসডিএস বিভাগের অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন

Reporter Name / ৩ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স (এএসডিএস) বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার সুযোগ বাড়াতে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনের ষষ্ঠ তলায় ল্যাবটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
এ সময় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ও এএসডিএস বিভাগের চেয়ারম্যান ড. মো. কুরবার আলী উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নতুন এ ল্যাবে উচ্চগতির ইন্টারনেট, আধুনিক কনফিগারেশনের কম্পিউটার এবং উপাত্ত বিশ্লেষণ, ডেটা মাইনিং, মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চর্চার প্রয়োজনীয় সফটওয়্যার সুবিধা রাখা হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, বর্তমান বিশ্বে ডেটা সায়েন্স ও উপাত্ত বিশ্লেষণের চাহিদা বাড়ছে। এ ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী ও আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করতে পারবে। পাশাপাশি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের উচ্চতর গবেষণা ও প্রকল্পের কাজ আরও সহজ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd