• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সীমান্তে ২৮ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে কন্দাল ফসলের বর্তমান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আঞ্চলিক কর্মশালা বেনাপোলে ছাত্রদল নেতাকে অপহরণের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ ভাল মানুষ হতে চায় জিপিএ-৫  পাওয়া আতিফা মেহজাবিন যশোরে ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ দুইজন আটক যশোরে মাইক্রোবাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত ৫ যবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত সাত কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ, সেরা ১০ জনকে সম্মাননা যশোরসহ ছয় জেলায় একযোগে ব্যবস্থা, তালিকায় এসআই থেকে বাবুর্চিও খুলনা রেঞ্জে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সংসদে ৭ দফার দাবি আদায় না হলে ১১ দল একদফা দিতে বাধ্য হবে- যশোরের পথসভায় ডাঃ শফিকুর রহমান  অনলাইন জুয়ায় আসক্ত স্বামীকে নিষেধ করায় স্ত্রীকে মারধরের অভিযোগ

ঝিকরগাছায় চাঁদা না পেয়ে সাংবাদিকের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

Reporter Name / ২৮৭ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ:

যশোরের ঝিকরগাছায় চাঁদা না দেওয়ায় নাভারণ প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও বার্তাকণ্ঠের স্টাফ রিপোর্টার সাংবাদিক মামুনুর রশিদের ব্যবসাপ্রতিষ্ঠান ‘মেসার্স মামুন ট্রেডার্স’-এ সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নাভারণ পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
লিখিত অভিযোগ অনুযায়ী,রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহাদৎ হোসেনের নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী হামলায় অংশ নেয়। তারা প্রতিষ্ঠানে ঢুকে ম্যানেজার নুর আলমসহ কর্মচারীদের মারধর করে ও ব্যাপক ভাঙচুর চালায়। চাঁদা না দেওয়ায় এ হামলা হয়েছে বলে সাংবাদিক মামুনুর রশিদের অভিযোগ।
এ ঘটনায় শাহাদৎ হোসেন, তার তিন ভাইসহ মোট ছয়জনের নাম উল্লেখ করে শুক্রবার সকালে ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এলাকাবাসীর দাবি, শাহাদৎ ও তার ভাইরা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ও মাদক ব্যবসার সাথে জড়িত এবং স্থানীয় এক প্রভাবশালী নেতার আশ্রয়ে ত্রাস সৃষ্টি করে আসছে।
ঝিকরগাছা থানার ওসি নুর মোহাম্মদ গাজী জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd