• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সীমান্তে ২৮ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে কন্দাল ফসলের বর্তমান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আঞ্চলিক কর্মশালা বেনাপোলে ছাত্রদল নেতাকে অপহরণের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ ভাল মানুষ হতে চায় জিপিএ-৫  পাওয়া আতিফা মেহজাবিন যশোরে ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ দুইজন আটক যশোরে মাইক্রোবাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত ৫ যবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত সাত কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ, সেরা ১০ জনকে সম্মাননা যশোরসহ ছয় জেলায় একযোগে ব্যবস্থা, তালিকায় এসআই থেকে বাবুর্চিও খুলনা রেঞ্জে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সংসদে ৭ দফার দাবি আদায় না হলে ১১ দল একদফা দিতে বাধ্য হবে- যশোরের পথসভায় ডাঃ শফিকুর রহমান  অনলাইন জুয়ায় আসক্ত স্বামীকে নিষেধ করায় স্ত্রীকে মারধরের অভিযোগ

অনলাইন জুয়ায় আসক্ত স্বামীকে নিষেধ করায় স্ত্রীকে মারধরের অভিযোগ

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোরের চৌগাছায় অনলাইন জুয়া খেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে স্ত্রীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে চৌগাছা উপজেলার ইছাপুর গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ সানজিদা আক্তার সোমা (২৬)কে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সানজিদা আক্তার সোমা চৌগাছা উপজেলার ইছাপুর গ্রামের আরিফ আহমেদের (৩৬) স্ত্রী। তাঁর বাবার বাড়ি যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে। তাঁর বাবার নাম কাউসার আহমেদ।
অভিযোগ সূত্রে জানা গেছে, সানজিদার স্বামী যশোর আরিফ আহমেদ কালেক্টরেট হিসাব রক্ষণ অফিসে চাকরি করেন। স্ত্রী সানজিদা দুই সন্তানের জননী। তিনি অভিযোগে বলেন, আরিফ আহমেদ অনলাইন জুয়ায় আসক্ত। এ নিয়ে স্ত্রী তাঁকে জুয়া খেলা থেকে বিরত থাকতে নিষেধ করেন। শুক্রবার রাতে এ বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ তাঁর স্ত্রীকে কিল-ঘুষি মেরে এবং বেধড়ক মারপিট করেন তাকে। সানজিদার সারা শরীরে মারপিটের বিভিন্ন চিহ্ন দেখান এবং তার চোখে এবং মুখের থুতনিতে আঘাত করেন।
পরে আহত অবস্থায় সানজিদা তাঁর বাবাকে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে তাঁর বাবা ও কয়েকজন আত্মীয়-স্বজন সানজিদার শ্বশুরবাড়ি ঘটনাস্থলে গিয়ে মেয়েকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সানজিদার পিতা কাউসার আহমেদ বলেন এর আগে কয়েক দফা তার মেয়েকে জামাতা মারপিট করেছে। তিনি তার জামাইয়ের বিরুদ্ধে নানা অভিযোগের কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
তিনি সাংবাদিকদের বলেন এ বিষয়ে জামাতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
এ প্রসঙ্গে সানজিদার স্বামী আরিফ আহমেদের মুঠোফোনে কয়েকবার ফোন দিয়ে যোগাযোগ করে তার বক্তব্য নেবার চেষ্টা করা হলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd