• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সীমান্তে ২৮ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে কন্দাল ফসলের বর্তমান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আঞ্চলিক কর্মশালা বেনাপোলে ছাত্রদল নেতাকে অপহরণের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ ভাল মানুষ হতে চায় জিপিএ-৫  পাওয়া আতিফা মেহজাবিন যশোরে ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ দুইজন আটক যশোরে মাইক্রোবাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত ৫ যবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত সাত কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ, সেরা ১০ জনকে সম্মাননা যশোরসহ ছয় জেলায় একযোগে ব্যবস্থা, তালিকায় এসআই থেকে বাবুর্চিও খুলনা রেঞ্জে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সংসদে ৭ দফার দাবি আদায় না হলে ১১ দল একদফা দিতে বাধ্য হবে- যশোরের পথসভায় ডাঃ শফিকুর রহমান  অনলাইন জুয়ায় আসক্ত স্বামীকে নিষেধ করায় স্ত্রীকে মারধরের অভিযোগ

যশোরে বাসে আগুন: বিপুল, মিলনসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name / ২০২ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ :
যশোরে বৃহস্পতিবার ভোরে উপশহর এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন ক্ষতিগ্রস্ত বাসের মালিক মনিরুল ইসলাম। এতে যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল ও সাবেক কাউন্সিলর শেখ জাহিদ হাসান মিলনসহ অজ্ঞাতনামা আরও ১৮ জনকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার তদন্ত ইনস্পেক্টর (তদন্ত) কাজী বাবুল।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহিনুর রহমান শাহিন জানান, ঘটনার পর থেকে আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হলেও এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোররাতে যশোর শহরের উপশহর পার্ক সংলগ্ন এলাকায় পার্কিং করা একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা জানান, ফজরের নামাজের কিছুক্ষণ পর হঠাৎ বাসের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে তারা চিৎকার শুরু করেন। পরে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাসটির সিট, বডি ও ভেতরের যন্ত্রাংশ পুড়ে যায়।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে বাসটিতে আগুন দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd