• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সীমান্তে ২২ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক উপশহর বি-সি ব্লক বাজার কমিটির নির্বাচন ফুয়াদ আহম্মেদ সভাপতি ও নূর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত যশোরে পরিত্যক্ত জমি থেকে ২টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার যশোরে পৈতৃক জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় পরিবার যশোরে ফেনসিডিল মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড যশোর মোল্লাপাড়া কবরস্থানের পাশ থেকে ককটেল সাদৃশ্য দুটি বস্তু উদ্ধার লং মার্চ সফল করতে ঝিকরগাছায় জামায়াতের স্বাগত র‍্যালি যশোর চুরামনকাটিতে চায়ের কেটলি দিয়ে আঘাত, হাসপাতালে যুবক যশোরে ডিবির পৃথক অভিযানে ৫ জন আটক, ইয়াবা ও কাশির সিরাপ উদ্ধার ১১ দলীয় জোটের লং মার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ

দৈনিক লোকসমাজের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name / ২৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপ্রিয় আঞ্চলিক পত্রিকা দৈনিক লোকসমাজ আজ (৩০ অক্টোবর) তার গৌরবময় ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। এ উপলক্ষে সকালে পত্রিকার প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী ও জননেতা মরহুম তরিকুল ইসলামের কবর জিয়ারত করা হয়।

কবর জিয়ারতে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে মরহুম তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।

দোয়ায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়—

“মরহুম তরিকুল ইসলামকে প্রিয় বান্দা হিসেবে কবুল করুন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন।”

দৈনিক লোকসমাজের এই দীর্ঘ পথচলায় পাঠক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত। তিনি বলেন, “লোকসমাজ সব সময় সত্য ও জনকল্যাণের পক্ষে ছিল, ভবিষ্যতেও সেই অঙ্গীকার অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত দৈনিক লোকসমাজ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন করে এবং তিন দশক ধরে পাঠকদের আস্থা অর্জন করে চলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd